মিডিয়াফায়ার ফাইল স্টোরিং এর জন্যে দারুন এক সাইট। ফ্রী ইউজার হয়েও আপনি এই সাইট থেকে সর্বোচ্চ স্পীডে ডাউনলোড ও আপলোড করতে পারবেন। আপলোডের সীমা ফ্রী ব্যবহারকারী'র জন্যে ১০০ মেগাবাইট পর্যন্ত। যাই হোক ভূমিকা দেয়ার দরকার নেই, মিডিয়াফায়ার কি জিনিস সবাই চিনে।
অতিতে Mediafire থেকে Resume সুবিধা সহ ডাউনলোড করা যেত। সম্প্রতি(বহু মাস আগের কথা) মিডিয়াফায়ার সাইটের নতুন ভার্সন ছাড়া থেকে রিজিউম সুবিধা পাওয়া যাচ্ছে না। যদিও অস্ট্রেলিয়া, আমেরিকা, সৌডি এরাব দেশের কিছু লোকের সাথে যোগাযোগ করে জানা গেছে তারা আগের মতই রিজিউম সুবিধা পাচ্ছে।
যদি কারো এরকম অসুবিধা থেকে থাকে নিচের পদ্ধতিতে মিডিয়াফায়ারতো বটেই সাথে Youtube, File Serve জাতীয় সাইট থেকেও রিজিউম সুবিধাসহ ফাইল ডাউনলোড করতে পারবেন।
কাজটি দুইভাবে করা সম্ভব। এখন আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে কিভাবে করতে হবে তা দেখাব।
স্ক্রীণ শট এই পোস্টে দেব না। কারণ আমার ব্লগ এখনো ততটা চালু নেই। চালু হলেই পোস্টের কোয়ালিটি বৃদ্ধি পাবে।
ধরুন মিডিয়াফায়ার থেকে একটি ফাইল নামাচ্ছেন আইডিএম(Internet Download Manager) এর সাহায্যে। একদম শেষের পর্যায়ে গিয়ে রীতিমত কারেন্ট চলে গেল। কারেন্ট আসার পর যখন রিজিউম করার চেষ্টা করলেন তখন একটি ইরর মেসেজ দেখাল যে - আপনার ডাউনলোড লিংকটি এক্সপায়ার্ড হয়ে গেছে, নতুন লিংক এর জন্যে আবার সেই সাইটে যান।
সেই সাইটে গিয়েও দেখা যায় আর রিজিউম করা যাচ্ছে না। Click here to download বাটন চিপালেও আবার ঘুরে ফিরে সেই আগের পেইজটাই রিলোড হচ্ছে।
তাই আসুন শিখি কিভাবে রিজিউম করা যায়ঃ
১. মিডিয়াফায়ার লিংকটি ডাউনলোড দিয়ে কারেন্ট যাওয়ার জন্যে অপেক্ষা করুন।
২. কারেন্ট আসার পর ব্রাউজারে ঢুকুন। ফায়ারফক্স যদি আপনার ব্রাউজার হয় তবে - Tools > Options > Privacy > Remove Individual Cookies -এ ক্লিক করুন।
৩. ডায়লগ বাক্সোটির উপরের সার্চ বক্সে লিখুন Mediafire.com
৪. যতগুলো কুকি সার্চ রেজাল্টে আসবে সেগুলো রিমুভ করায়ে দিন।
৫. এখন আগের অর্ধেক ডাউনলোড হয়ে যাওয়া ফাইলটিতে রাইট বাটন চিপায়ে Refresh link এ ক্লিক করেন।
৬. সাথে সাথে আপনি মিডিয়াফায়ারের পেইজে রিডাইরেক্টেড হবেন।
৭. এবার Click here for download বাটনে চিপকান।
৮. লেখা উঠবে - আপনার লিংকটি আপডেট হয়েছে।
৯. এবার আইডিএম-এ গিয়ে রাইট বাটন চিপে রিজিউম করুন।
১০. যেখানে কারেন্ট গিয়ে ডাউনলোড ইন্টেরাপ্টেড হয়েছিল সেখান থেকেই আবার ডাউনলোড শুরু হবে।
অত্যন্ত খুশির কথা হল, ধরেন আমি একটা ফাইল বিভিন্ন সার্ভারে আপলোড করলাম। Chaira gelam matir prithibi - Obscure.mp3 - এই ফাইলটা একই সাথে মিডিয়াফায়ার, ড়াফিদষেয়ার, হটফাইল, নট ফাইল এসব সার্ভারে আপলোড করলাম। আপনি মিডিয়াফায়ার থেকে ফাইলটি ডাউনলোড করছিলেন। ডাউনলোড ইন্টারাপ্টেড হবার পর ভাবলেন বাকী অর্ধেক মিডিয়াফায়ার থেকে না করে হট ফাইল থেকে করবেন। তাহলে আইডিএমের লিংক রিফ্রেশার ফিচারটি ব্যবহার করতে পারেন। নতুন লিঙ্ক হিসাবে হটফাইলের লিংক যুক্ত করেন।
Thursday, November 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 টি মন্তব্য:
Post a Comment