দেশে ধূমপানকারীদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে সরকার সিগারেটের উপর কর বৃদ্ধি করেছে। এই দারুন একটি পদক্ষেপের জন্য সরকারকে অনেক ধন্যবাদ। কিন্তু শুধুমাত্র ১ টাকা কর বৃদ্ধি করেই কি ধূমপায়ীদের সংখ্যা কমানো সম্ভব? আমারতো মনে হয় সম্ভব না। শুধু অকারণে গরীবে-ধুমপায়ীদের গালাগাল শুনতে হয়েছে সরকারকে। কিন্তু যারা সিগারেট টানার তারা টানছেই।
আমি গত সপ্তাহে কয়েক প্যাকেট মালেশিয়ান বেনসন ব্রান্ডের সিগারেট চুরি করি। আসলে চুরি করা বলতে চুরি করা নয়, এক নয়া মালেশিয়া ফেরত চাচা থেকে নিয়ে নিয়েছি তার অজান্তে। সিগারেট এমন একজিনিস যেটা চুরি করলে গুনাহ হবার কথা না, উলটা সাওয়াব পাওয়া যায়।
সিগারেট সম্পর্কে আমার মতবাদ ছিল ভিন্ন ধরণের। কেউ যদি জিজ্ঞাস বলে, এত সিগারেট খেলেতো অকালে মারা যাব। আমার বলতাম, সিগারেট না খেলে যে অকালে মরবনা তার কোনো গুয়ারেন্টি আছে নি?
যাই হোক, পরে যখন চুরি করা সিগারেটের প্যাকেটের গায়ে খেয়াল করলাম তখন বুক ধড়াক করে উঠল। সিগারেটের গায়ে এক নেক ক্যান্সার রুগীর গলার ছবি দেয়া আছে। কি যে বিভৎস ব্যাপার বলে বুঝানো সম্ভব না। তাই নিচে ছবি দিলাম। যদিও এটা আমার তোলা ছবি নয়। আমার প্যাকেটটা এক গাধার বাচ্চা ছিড়ে ফেলেছে। নেট থেকে সার্চ করে নিচের ছবিটি পেলাম।

এখানে ছয়টি সিগারেটের প্যাকেটের মধ্যে সর্বশেষটিতে যেই ছবি আছে সেটাই আমার বেন্সনের প্যাকেটে ছিল।
১ টাকার কারণে কেউ সিগারেট কমাবেনা। তবে সিগারেটের গায়ে যদি এরকম কোনো অকর্ষণীয় ছবির ব্যাবস্থা করার জন্য সরকার আদেশ জারী করতেন তাহলে ধূমপায়ীরা ভয় হলেও পেত।
0 টি মন্তব্য:
Post a Comment