উপন্যাস বলছি যে মনে হয় ভূল হচ্ছে। এটা মনে হয় বড় গল্প টাইপের কিছু। গল্প হোক আর যাই হোক, পড়ে মজা পেলেই হয়। এত নিয়ম কানুনের ধার ধেরে বসে থাকা উচিত না।
যাই হোক, গল্পটা একটা গ্রামের মেয়েকে নিয়ে। তাদের বাড়ির আশেপাশে পিত্তিন্নির জ্বালাতন হয়। সব গল্পের মত এটাতেও শেষ পর্যন্ত কোনো পিত্তিন্নি থাকেনা। ভূতের গল্পের থিমটাই এখন একই রকমের হয়ে গেছে।
আজকালকার ভূতের গল্পে দেখা যায় -গল্পকার গল্পের শুরু থেকে একটা মানুষের সাথে স্বাভাবিক চলাফেরা করেছে কিন্তু গল্পের শেষে দেখা যায় যার সাথে চলাফেরা হয়েছে সে ভূত। তখন বড় বাকোয়াজ লাগে। এই গল্পটাতে সাধারণ এসব একঘেয়ে মিলগুলো খুঁজে পাবেন না।
অনেক গুলো রহস্য কিভাবে ভেদ হয় তা-ই এই গল্পে আছে। অনেককিছু সাধারন গল্পগুলোর সাথে মিলে গেলেও যথাসাধ্য আলাদা করার চেষ্টা করেছি।
0 টি মন্তব্য:
Post a Comment