Showing posts with label মোবাইল. Show all posts
Showing posts with label মোবাইল. Show all posts

Saturday, August 20, 2011

মোবাইল কন্ট্রোল করুন কম্পিউটার দিয়ে - Remote Professional

আপনার মোবাইল ডিভাইস এখন কন্ট্রোল করতে পারবেন আপনার পিসি থেকে মোবাইল স্পর্শ না করেই। এটি দুই ধরণের পদ্ধতিতে কানেকশান সমর্থন করে। ক্যাবল এবং ব্লুটুথ। আগের ভার্সনগুলোতে ওয়াইফাই সাপোর্ট থাকলেও বাগের কারণে নতুন ভার্সনে এই ফিচারটি বাদ দেয়া হয়েছে।
প্রথমে এখান থেকে সফটওয়্যার প্যাকেজটি ডাউনলোড করে নিন - ডাউনলোড
এর মধ্যে দুটি সফটওয়্যার আছে, একটি পিসি ক্লায়েন্ট  আরেকটি মোবাইলের জন্য।
এরপর নিচের পদ্ধতি অনুসরন করুনঃ
./ পিসির জন্যে ফাইলটি পিসিতে এবং মোবাইলের ফাইলটি মোবাইলে ইন্সটল করে নিন। (মোবাইল হ্যাকড থাকতে হবে, নাহলে এখানে দেখুন। )
./ মোবাইলে ইন্সটল করা সফটওয়্যারটি ওপেন করে Option > Register ক্লিক করে 2243 লিখে রেজিস্টার করে নেন।
./ এবার সফটওয়্যারটি মোবাইলে চালু রেখে, মোবাইল পিসির সাথে কানেক্ট করে পিসিতে চলে আসুন।
./ পিসিতে ইন্সটল করা সফটওয়্যারটি চালু করুন এবং File > Connect ক্লিক করেন।
./ দেখবেন আপনার মোবাইলের স্ক্রীণ পিসির স্ক্রীণে ভেসে উঠেছে। এখন ক্লিক কয়রেই আপনার মোবাইল পিসিতে বসে কন্ট্রোল করতে পারবেন।
./ কন্ট্রোল করার সাথে সাথে মোবাইলের স্ক্রীণের ভিডিও ধারণ করতে পারবেন।
নিচে কিছু স্ক্রীণ শট দিলামঃ

http://img199.imageshack.us/img199/7348/20110329232527.png

মোবাইল দিয়ে কম্পিউটারকে কন্ট্রোল করুন

এখন বলতে যাচ্ছি পিসিকে যেভাবে মোবাইল দিয়ে কন্ট্রোল করবেন। JM2PC নামের একটি ওপেন সোর্স সফটওয়্যারের মাধ্যমে একাজটি সহজেই করতে পারেন। এর জন্যে মোবাইল ক্লায়েন্ট এবং পিসিতে সার্ভার সফটওয়্যার ইন্সটল দিতে হবে।
http://jm2pc.sourceforge.net/assets/intro-pic.png
সফটওয়্যার ফিচারসমূহঃ
> ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করুন।
> পিসির স্ক্রীণ মোবাইলে প্রদর্শন করতে পারবেন।
> পিসির যেকোনো প্রোগ্রাম মোবাইল থেকেই রান করাতে পারবেন।
> মোবাইল দিয়ে ভার্চুয়ালি মাউস কন্ট্রোল করতে পারবেন।
> মোবাইলের কী-প্যাড কী-বোর্ড হিসাবে ব্যবহার করতে পারবেন।
ডাউনলোডঃ
পিসি সার্ভার
মোবাইল ক্লায়েন্ট
রিকোয়্যারমেকন্টসঃ
মোবাইলঃ
যেকোনো জাভা সমর্থিত হ্যান্ডসেট।
পিসিঃ
জাভা রানটাইম ইন্সটল ও চালু থাকতে হবে। আপনার পিসিতে জাভা রানটাইম সক্রিয় আছে কিনা চেক করতে এখানে যান - জাভা চেক
জাভা ইন্সটলড না থাকলে ঐ সাইট থেকেই ডাউনলোড করে ইন্সটল করে নিন।

Monday, December 27, 2010

হ্যাক s60v5 নতুন সব ফার্মওয়্যার - সম্পূর্ণ্ণ টিউটরিয়াল

নোকিয়ার পুরাতন ভার্সনগুলো হ্যালো অক্স দিয়ে সহজেই হ্যাক করা যেত। কিন্তু নতুন ফার্মওয়্যার আপডেটের সাথে সাথে নোকিয়ার সিকিউরিটি ব্যবস্থা জোড়ালো হচ্ছে। তাই হ্যাক করার ব্যবস্থাও জোড়ালো হয়েছে। নতুন ভার্সনের ফার্মওয়্যারগুলো হ্যাক করতে গেলে ফার্মওয়্যারগুলো প্রথমে নিজের মত করে কুক বা রান্না করে নিতে হয়। কিভাবে ফার্মওয়্যার রান্না করতে হবে সেটা নিয়েই এই টপিক।
প্রথমে বলে নেই কোন ফার্মওয়্যারগুলোকে এই সিস্টেমে হ্যাক করতে হবে। সোজা কথায় ফেব্রুয়ারী ১১, ২০১০ এর পর যেই ফার্মওয়্যারগুলো এই পর্যন্ত রিলিজ হয়েছে সেগুলোই এই পদ্ধতির অন্তর্ভুক্ত হবে। এর আগের ফার্মওয়্যারগুলো হ্যালো অক্স দিয়ে সহজেই হ্যাক করে নিতে পারেন। হ্যালো অক্স দিয়ে কিভাবে হ্যাক করতে হয় তা জানতে আমার লেখা আগের এই টপিকটি দেখে নিতে পারেন।
http://www.rongmohol.com/topic8130.html
ফার্মওয়্যার কুক করতে যেই টুলসগুলো প্রয়োজন হবে সেগুলো আগে সংগ্রহ করে নিন। নিচে এগুলোর লিংক দিলাম, মিডিয়াফায়ার থেকে নামিয়ে নিন। খুবই ছোট ছোট টুলস, তাই ডাউনলোডে সমস্যা হবার কথা না।
১। নেভিফার্ম - নকিয়া অফিসিয়াল সাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করার যন্ত্র। 
২। NFEstd.rar - এটা নকিয়া ফার্মওয়্যার এডিটর। এর সাহায্যেই রান্না করতে হবে ফার্মওয়্যার।
৩। J.A.F + Pkey5 - জাস্ট এনাদার ফ্লাশার। এই টুলের সাহায্যে ফার্মওয়্যার ফ্ল্যাশ দিতে হবে।
আরেকটা জিনিস আগেভাগে বলে রাখি, নেভিফার্ম যদি রান আপনার এক্সপি অপারেটিং সিস্টেমে রান না হয় তাহলে কষ্ট করে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক ৪.০ ডাউনলোড করে নিন।
আর কিছু না। এই টুল গুলোই যথেষ্ট ফার্মওয়্যার হ্যাক করার জন্যে। সবকিছু ঠিকঠাক ডাউনলোডের পর আসি কিভাবে হ্যাক করতে হবে নোকিয়ার নতুন ফার্মওয়্যারগুলো।
প্রথম ধাপঃ
নেভিফার্ম চালু করুন। এর কাজ হচ্ছে নকিয়া'র সাইট হতে আপডেট ফাইলগুলো ডাউনলোড করা।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/452010-09-30_012133.jpg
নেভিফার্ম ওপেন করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নকিয়া'র উৎপাদিত সব মোবাইলের লিস্ট দেখাবে। ধরুন নকিয়া ৫৮০০ কে ফ্ল্যাশ দিবেন। তাহলে লিস্ট থেকে নোকিয়া ৫৮০০ সিলেক্ট করেন। পরবর্তী কলাম থেকে সর্বশেষ সফটওয়্যার ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলাম থেকে আপনার দেশের ভাষা অনুযায়ী ফার্মওয়্যার সিলেক্ট করুন। আপনার ভাষা যদি উল্লেখিত না থাকে তাহলে EURO ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলামে ৫/৬টা(বেশি-কম হতে পারে) ফার্মওয়্যার ফাইল দেখাবে। ওগুলো সিলেক্ট করে Internet Download manager এর সাহায্যে একটা একটা সবগুলো ডাউনলোড করুন। Download with program দিলে সারাদিনেও একটা ফাইল ডাউনলোড হবেনা। ডাউনলোড করা ফাইলগুলো একটি ফোল্ডারে জমা রাখুন।
দ্বীতিয় ধাপঃ
NFEstd(Nokia Firmware Editor) চালু করুন। এর সাহায্যে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফার্মওয়্যার ফাইল এডিট করতে হবে। নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ৫/৬ টা ফাইলের মধ্যে একটার এক্সটেনশন হচ্ছে .rofs2.v**। এই ফাইলটিকেই আপনার এডিট করতে হবে। যাই হোক, এবার NFEstd'র Open File বাটনে চাপ দিন। চাপ দেয়ার পরে আপনার ডাউনলোড করা rofs2.v** ফাইলটি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর Extract বাটনে চিপেন। কিছুক্ষণ অপেক্ষা করেন আপনার ফার্মওয়্যার ফাইলটি ডিকমপ্রেস হওয়া পর্যন্ত। সব ঠিকমত হয়ে যাবার পর NFE'তে এরকম একটা উইন্ডো আসবে।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/6932010-12-25_201413.jpg
এখন আপনাকে একটি ক্ষুদ্র ফাইল ডাউনলোড করতে হবে যার নাম InstallServer.exe। এই জিনিসটাই আপনার মোবাইলের যত রকমের সফটওয়্যার, থিম, গেম ইন্সটল নিয়ন্ত্রন করার পাশাপাশি আনসাইনড এ্যাপ্লিকেশান ইন্সটল করতে বাঁধা দেয়। আমি এখন যেই ফাইলটা দিচ্ছি সেটা আনসাইড সফটওয়্যার ইন্সটলে বাঁধা দিবে না।
ডাউনলোড ইন্সটল সার্ভার হ্যাকড।
এখন NFE'te এইটারে নিয়া পেস্ট করবেন x:\Sys\Bin ফোল্ডারে। আগের যেইটা আছে ঐটারে রিপ্লেস করায়ে দিবেন শুধু।
পেস্ট করার পর Repack/Rebuild বাটনে চাপ দেন। কিছুক্ষন পরে নতুন রান্না করা Rebuilt_rofs2.v** ফাইলটি নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফার্মওয়্যার ফাইলগুলো যেই ফোল্ডারে আছে সেখানে গিয়া জমা হবে।
তৃতীয় ধাপঃ
এইবার ব্যাপার খুব সহজ। নতুন জেনারেট করা rebuilt_.rofs2.v** ফাইলটি রেখে পুরাতন/অরিজিনাল ফাইলটি ডিলেট করে দেন। ডিলেট করার পর rebuilt লেখা ফাইলটিকে রিনেম করে rebuilt লেখাটি উঠিয়ে দিন যাতে করে অরিজিন্যাল ফাইলের মত দেখায়।
এবং .c01ফাইলের এক্সটেনশান চেঞ্জ করে .c0r করে দিন।
এখন আপনার মোবাইলের ব্যাটারি উল্টিয়ে দেখেন মোবাইলের গায়ে (যেই স্টিকারে মেড ইন হাঙুরী, পিনল্যান্ট, চাইনা, নুকিয়া লেখা থাকে) সেখানে RM-356 টাইপের অথবা এরকম কোনো লেখা আছে কিনা। যেটাই থাকবে সে নামে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products এখানে একটা ফোল্ডার করে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফাইলগুলো পেস্ট করে দিন।
চতুর্থ ধাপঃ
JAF ইন্সটল করে নিন।  ইন্সটলেশানের মাঝখানে নকিয়া ক্যাবল ড্রাইভারও আপডেট হবে। ইন্সটলের পরে P-Key সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন।
[Special Note for Seven & Vista: যদি আপনি উইন্ডোজ সেভেন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে p-key সফটওয়্যারে রাইট বাটন চেপে > Properties> Compatibility তে যান।  এখানে Run this program in compatibility mode for: বক্সে টিক চিহ্ন দিন। এরপর পপ-ডাউন থেকে Windows XP (Service Pack 3) সিলেক্ট করেন। এরপর আরেকটু নিচে Run this program as an administrator-এও টিক চিহ্ন দিন। এরপর Okদিলে উইন্ডোজ সেভেনেও বিনা বাগে ব্যবহার করতে পারবেন। ভিস্তা ব্যবহারকারীরা সমস্যায় পড়লেও এই পদ্ধতির ভেতরে যেতে পারেন।]
P-Key v5 খুললে নিচের ইন্টারফেস দেখা যাবে-
http://photos-542.friendster.com/e1/photos/24/58/6438542/1_324296577l.jpg
সেখানে GO বাটনে চাপ দিন। দেখবেন কিছুক্ষণ পরেই JAF সফটওয়্যারটি ওপেন হয়েছে, সাথে একটি ইরর মেসেজ আসবে- Error: No box driver found. চিন্তামুক্ত থাকেন। OK চাপ দিয়ে দিন। এরপর জাফের উপরের দিকে BB5 ট্যাবে ক্লিক করেন।
Normal Mode এবং CRT 308  থেকে টিক চিহ্ণ উঠায়ে দিন এবং Manual Flash এবং Dead USB তে টিক চিহ্ণ মারুন।
এরপর JAF ইন্টারফেইসের উপরের সাড়িতে দেখবেন কিছু বাটন আছে - MCU, PPM, CNT, APE Variant ইত্যাদি।
=> MCU তে ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .c0r ফাইলটি সিলেক্ট করেন।
=> PPM-এ ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .rofs2.v** ফাইলটি সিলেক্ট করেন।
=> APE Variant-এ ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .uda.fspx ফাইলটি সিলেক্ট করেন।
শেষ ধাপঃ
মোবাইল ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত অবস্থায় অফ রাখুন। এরপর ফ্ল্যাশ বাটনে চাপুন। একটা ওয়ার্নিং দেখাবে, সেটাতে Yes চাপুন। যখন বলবে মোবাইলের পাওয়ার বাটনে হাল্কা ২/৩ সেকেন্ড চেপে ধরতে হবে। যখন found লেখা উঠবে তখন বাটন ছেড়ে দিতে হবে। বাকী কাজ নিজে নিজেই হয়ে যাবে। ৫ মিনিট বা তারো কম সময়ে ফ্ল্যাশ শেষ হবে।
এখন আপনি যেকোনো আনসাইনড ফাইল ইন্সটল করতে পারেন।
C:\ ড্রাইভের সিস্টেম, রিসোর্স ফোল্ডারগুলোতে এক্সেস পাবেন।
সম্পূর্ণ কাস্টোমাইজড একটি ফোন পেতে পারেন। happy

Thursday, November 4, 2010

BB5 হ্যান্ডসেট ফ্ল্যাশ করুন সহজে - আলাদা কোনো হার্ডওয়্যার ছাড়াই

ফ্ল্যাশ হচ্ছে মোবাইলের OS পুনঃস্থাপন করা। মোবাইলে কোনো অনাকঙ্খিত ত্রুটি দেখা দিলে ফ্ল্যাশ দিয়ে তা সমাধান করা সম্ভব। আবার মাঝে মাঝে আপডেটেড OS রিলিজ হলে, নতুন সুবিধা পাওয়ার জন্যেও ফ্ল্যাশ দেয়া হয়।
আমাদের টুকরি সার্ভিস সেন্টারগুলোতে JAF দিয়ে খুব আয়োজন করে ফ্ল্যাশ দিতে দেখা যায়। তারা ফ্ল্যাশ দেয়ার জন্য একটা বক্স ব্যবহার করে। আরেকটা পেন-ড্রাইভ সদৃশ পি-কী নামের এক বস্তু ব্যবহার করেন। এই টিউটোরিয়ালে এসব কিছুই লাগবে না। লাগবে শুধু আপনার ফোন, ইউএসবি ক্যাবল আর পিসিতে কয়েকটা সফটওয়্যার।
প্রথম ধাপঃ
প্রথমে ডাউনলোড করে নেন নেভি ফার্ম ০.৩। এর কাজ হচ্ছে নকিয়া'র সাইট হতে আপডেট ফাইলগুলো ডাউনলোড করা।  - ডাউনলোড লিংক
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/452010-09-30_012133.jpg
নেভিফার্ম ওপেন করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নকিয়া'র উৎপাদিত সব মোবাইলের লিস্ট দেখাবে। ধরুন নকিয়া ৫৮০০ কে ফ্ল্যাশ দিবেন। তাহলে লিস্ট থেকে নোকিয়া ৫৮০০ সিলেক্ট করেন। পরবর্তী কলাম থেকে সর্বশেষ সফটওয়্যার ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলাম থেকে আপনার দেশের ভাষা অনুযায়ী ফার্মওয়্যার সিলেক্ট করুন। আপনার ভাষা যদি উল্লেখিত না থাকে তাহলে EURO ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলামে ৫/৬টা(বেশি-কম হতে পারে) ফার্মওয়্যার ফাইল দেখাবে। ওগুলো সিলেক্ট করে Internet Download manager এর সাহায্যে একটা একটা সবগুলো ডাউনলোড করুন। Download with program দিলে সারাদিনেও একটা ফাইল ডাউনলোড হবেনা। ডাউনলোড করা ফাইলগুলো একটি ফোল্ডারে জমা রাখুন।
দ্বীতিয় ধাপঃ
আপনার bb5 হ্যান্ডসেটটি সাধারণ ইউএসবি ক্যাবলের সাহায্যে পিসি স্যুইট মুডে পিসি'র সাথে সংযুক্ত করুন। এরপর মোবাইল অফ করে দিন।
BB5 হ্যান্ডসেট সমূহের তালিকা নিচেঃ
2700 Classic.  2730 Classic , 3109c, 3110c, 3120c
3250, 3500c, 3600s, 3610 Fold,  3710 Fold, 3720 Classic
5130 XpressM
5200 / 5200b
5220 XpressM
5230 XpressM
5330
5300 / 5300b
5310 / 5310b
5320
5500
5530 XpressM
5610
5630 XpressM
5700
5730 XpressM
5800 XM
5800 Navigation
6085 / 6086
6110n
6120c
6121c
6124c
6125
6126 / 6133b
6131 / 6133
6131 (NFC)
6132
6151
6208 Classic
6210n
6212c
    6220
    6233
    6260 Slide
    6263
    6267
    6270
    6280 / 6288 
    6282
    6290
    6300 
    6300i
    6301
    6303 Classic
6500 Classic
    6500 Slide
    6555
    6600 Fold
    6600 Slide
    6630
6650 Fold
    6680
    6681
    6682
    6700 Classic
    6700 Slide
6710 Navigator
    6720 Classic
    6730 Classic
    6760 Slide
    6790 Surge
    7210c
7230
    7310c
    7370
    7373
    7390
    7500
7510c
    7610c
    7900
    8600
    8800 arte
    E50 -1/-2
E51 -1/-2
    E52
    E55
    E60 -1
    E61 -1/-i
    E62 -1
E63 E65 -1  E66  E70 -1/-2E71 E72 E75 E90-1 
N70 -1/-5 N71 -1/-5 N72 -5  
N73 -1/-5 N75 N76 -1/-5 N77 -1 N78 N79 N80 -1/-3 N81 -1/-3  
N82 -1 N85 N86 8MP N90 -1 N91 -1/-5 N92 -1 N93 -1/-5 
N93i -1/-5  N95 N95 8GB   N96 N97  N97 Mini X3 X6 

তৃতীয় ধাপঃ
আপনার মোবাইলের ব্যাটারি উল্টিয়ে দেখেন মোবাইলের গায়ে (যে স্টিকারে মেড ইন হাঙুরী, পিনল্যান্ট, চাইনা, নুকিয়া লেখা থাকে) সেখানে RM-356 টাইপের অথবা এরকম কোনো লেখা আছে কিনা। যেটাই থাকবে সে নামে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products এখানে একটা ফোল্ডার করে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফাইলগুলো পেস্ট করে দিন।
চতুর্থ ধাপঃ
এখান থেকে JAF এবং  P-Key Emulator v3 ডাউনলোড করে নিন। পি-কী ইমুলেটরের v5-ও আছে কিন্তু ওগুলো সমস্যা করে। ভার্সন থ্রি'টাই বেটার হবে। JAF + P-Key v3 ডাউনলোড লিংক।
প্রথমে রার ফাইলের সব জিনিস একটা ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিন। JAF ইন্সটল করে নিন।  ইন্সটলেশানের মাঝখানে নকিয়া ক্যাবল ড্রাইভাও আপডেট হবে। ইন্সটলের পরে P-Key সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন।
[Special Note for Seven & Vista: যদি আপনি উইন্ডোজ সেভেন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে p-key সফটওয়্যারে রাইট বাটন চেপে > Properties> Compatibility তে যান।  এখানে Run this program in compatibility mode for: বক্সে টিক চিহ্ন দিন। এরপর পপ-ডাউন থেকে Windows XP (Service Pack 3) সিলেক্ট করেন। এরপর আরেকটু নিচে Run this program as an administrator-এও টিক চিহ্ন দিন। এরপর ওকে দিলে উইন্ডোজ সেভেনেও বিনা বাগে ব্যবহার করতে পারবেন। ভিস্তা ব্যবহারকারীরা সমস্যায় পড়লেও এই পদ্ধতির ভেতরে যেতে পারেন।]
P-Key v3 খুললে নিচের ইন্টারফেস দেখা যাবে-
http://photos-542.friendster.com/e1/photos/24/58/6438542/1_324296577l.jpg
সেখানে GO বাটনে চাপ দিন। দেখবেন কিছুক্ষণ পরেই JAF সফটওয়্যারটি ওপেন হয়েছে, সাথে একটি ইরর মেসেজ আসবে- Error: No box driver found. চিন্তামুক্ত থাকেন। OK চাপ দিয়ে দিন। এরপর জাফের উপরের দিকে BB5 ট্যাবে ক্লিক করেন। নিচের ছবির মত করে টিক চিহ্ন ব্যবহার করুন। Use ini বক্সে সবার শেষে টিক চিহ্ন দিন-
http://i56.tinypic.com/rwhysp.jpg
Use INI তে টিক দেয়ার পর নকিয়া উৎপাদিত সব হ্যান্ডসেটের লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনার BB5 হ্যান্ডসেটটি সিলেক্ট করেন। মোবাইল ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত অবস্থায় অফ রাখুন। এরপর ফ্ল্যাশ বাটনে চাপুন। একটা ওয়ার্নিং দেখাবে, সেটাতে Yes চাপুন। যখন বলবে মোবাইলের পাওয়ার বাটনে হাল্কা ২/৩ সেকেন্ড চেপে ধরতে হবে। যখন found লেখা উঠবে তখন বাটন ছেড়ে দিতে হবে। বাকী কাজ নিজে নিজেই হয়ে যাবে। ৫ মিনিট বা তারো কম সময়ে ফ্ল্যাশ শেষ হবে।
আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন তবেই কাজটি করেন। ফ্লাশের সময় সেট যদি ব্রিকড হয়ে পড়ে অথবা কারেন্ট যদি চলে যায় তাহলে পুনরায় ফ্ল্যাশ শুরু করুণ, এটা কোনো সমস্যা না। আবারো বলছি, Be confident then do it!
স্পেশাল নোট এক্সপি ব্যবহারকারীদের জন্যঃ যেসব এক্সপি ইউজারেরা নেভিফার্ম চালু করতে পারছেন না এবং চালু করার সাথে সাথে নিচের স্ক্রীণশটের মত ইরর মেসেজ পাচ্ছেন-
http://prochesta.co.cc/images/images/jafbox.jpg
তারা এই লিংকে গিয়ে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক ৪.০ সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটলান। নেভিফার্ম সমস্যা ছাড়াই রান হবে।