Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

Saturday, August 20, 2011

ফেইসবুকের ৫ টি ট্রিকস - (জানা অজানার সংমিশ্রন = অজানা) :D

১। যেভাবে স্টাটাসের পাশে নতুন Dislike অপশান যুক্ত করবেনঃ
Like বাটনতো সব ওয়েবসাইট, আর্টিক্যাল, ব্লগ ইত্যাদি ইত্যাদি সবকিছুতেই আছে। কিন্তু Dislike, Hate,  Laugh at, Love, Me too, LOL, ROFL, OMG, WTF এমনকি নিজের দেয়া যেকোনো নামে বাটন তৈরী করে দিতে পারেন স্টাটাসের নিচে।
এর জন্যে আপনাকে যেতে হবে এই এপ্লিক্যাশন পেইজে http://apps.facebook.com/statusmagic/
সেখান থেকে আপডেট দিন আপনার স্টাটাস।
আপনার স্ট্যাটাস দেখাবে এরকম-
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/17942011-03-11_014355.png

২। স্টাটাস ট্যাগ/ কোনো প্রোফাইলের লিংক দেয়াঃ
ফেইসবুকে ছবি ট্যাগ করার ঘটনা অনেক আগের হলেও স্টাটাস ট্যাগ করার ব্যাপারটা নতুন। কাউকে উদ্দেশ্য করে স্টাটাস দিতে তার ওয়ালে গিয়ে পোস্ট না দিয়ে আপনার ওয়ালেই স্টাটাস আপডেট করে সেই ব্যক্তিকে জানিয়ে দিতে পারেন।
স্টাটাসে অন্য কোনো ফ্রেন্ডের সম্পর্কে কিছু লিখতেও এটি ব্যবহার করতে পারেন। যেমন-
Metalic Denis is really a great choshmish. But he's not a nerd. (Sorry DenniS, though u're not watching tongue) 8|
এখানে মেটালিক ডেনিস যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে এবং তার সম্পর্কে আপনি কিছু লিখছেন তখন Metalic Dennis ওয়ার্ড দুটিকে লিংক হিসেবে লিখতে পারেন স্টাটাসে। এতে করে স্টাটাসটি তার কাছেও ট্যাগ হয়ে যাবে।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/17952011-03-11_014355.png
৩।ব্লগার ক্লাউড এবার ফেইসবুকেঃ
যারা ব্লগিং করেন তারা ব্লগের সাইডবারে অনেকসময় এরকম ব্লগের ট্যাগ ক্লাউডের জাভাস্ক্রীপ্ট অথবা ফ্ল্যাশ ভার্সন বসান। এখন এরকম ট্যাগ ক্লাউড বা থ্রিডি ভিউ ফেইসবুকের ওয়ালেও দেয়া যাবে।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/17962011-03-11_014355.png
এর জন্যে এই এপ্লিক্যাশন পেইজে যেতে হবে- http://apps.facebook.com/statusanalyze_fb/
প্রথমে আপনাকে যে প্রিভিউ ভার্সনটি দেখাবে সেখানে আপনার সর্বোচ্চ ব্যবহৃত শব্দগুলোঘুরপাক খাবে। কিন্তু কাস্টোমাইজড লেখা জেনারেট করে ওয়ালে পোস্ট দেয়ার জন্যে Go 3D বাটনে চিপ দিতে হবে।
৪।স্টাটাসে উলটা লেখাঃ
স্টাটাসের লেখাটিকে উপরের দিকে উল্টায়ে লেখার জন্যে এই সাইটে যেতে পারেন, তবে এটা একটা বদ আইডিয়া ছাড়া কিছু নয়। ǝ-snʇɐʇs ɐɥʞǝl ɐʇln
এর জন্য এখানে যেতে পারেন-
http://www.typeupsidedown.com/
http://www.upsidedowntext.com/
৫। বেস্ট ফ্রেন্ড ট্রিকঃ
ফেইসবুকের স্টাটাসে আপনি একটি ফেইক প্রোফাইল লিংক ব্যবহার করে আপনার বন্ধুদের বোকা বানাতে পারেন। স্টাটাসে লিখুন-
Amar shob FB frnd er moddhe this is the person whom I like most: http://facebook.com/profile.php?=73322363
আপনি যদি এখন ফেইসবুকে লগিন করা থাকেন তাহলে উপরের লিংকে ক্লিক করলেই আপনি আপনার প্রোফাইল পেইজে চলে যাবেন যদিও এখানে যে প্রোফাইল আইডি আছে সেটা আপনার প্রোফাইলের আইডি না।
এখানে আপনার নিজস্ব মেসেজও লিখতে পারেন তবে এই লিংকটি থাকতেই হবে। এই লিংকে ক্লিক করলে যে কেউই তার নিজের প্রোফাইলে রিডাইরেক্ট হয়ে যাবে।
নোটঃ লিংকটি স্টাটাসে পেস্ট করার পর যদি আপনার নিজের নাম এবং ছবির থাম্বনাইল চলে আসে তাহলে উপরে লিংক থেকে সড়িয়ে স্টাটাসে ক্লিক করে তারপর আপডেট দিন। happy

Wednesday, January 5, 2011

ফেইসবুকের ৩ টি কৌশল

পোস্টটি করার আগে চিন্তা করলাম বিষয়গুলা অত্যন্ত কমন। কিন্তু কিছু জিনিস দেখলাম আসলে আমি নিজেও জানিনা। তাই অনুবাদ করে আপনাদের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিলাম।
ফেইসবুক চ্যাট সাইডবারঃ
আজকাল সবাইই ওয়াইডস্ক্রীণ ডিসপ্লে ব্যবহার করে। আপনার ডিসপ্লের সাইজটিও যদি হয় বিশালকায় তাহলে এই ট্রিকটি আপনাকে অনেক সুবিধা দিতে সক্ষম।
http://www.hongki.at/images/facebook_tips/Facebook_Chat_Firefox_Sidebar.jpg
ফেইসবুকের চ্যাট ক্লায়েন্টটি সাধারণত নিচে একটা বারের মধ্যে থাকে যা অনেকসময় বিরক্তির উৎপাদন ঘটাতে পারে। যেহেতু ওয়াইডস্ক্রীণ মনিটরগুলো পাশাপাশিভাবে অধিকতর বিশাল তাই নিচের চ্যাট ক্লায়েন্টটি সাইডে রাখতে পারেন।
এটি করতে আপনাকে যা করতে হবে-
http://www.hongkiat.com/blog/wp-content/uploads/fchat02.jpg
১. ফায়ারফক্সে ঢুকে এক সাথে CTRL + D চাপ দেন।
২. বুকমার্রক নেম দিবেন - ফেইসবুক চ্যাট।
৩. এড্রেস দিবেন - http://www.facebook.com/presence/popout.php
৪. Load this bookmark in sidebar এ চেক দিন।
৫. ওপেরা ইউজাররা চেক দিবেন Show in pannel এ। অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে কমন সেন্স ইউজ করবেন। tongue
ব্যাস হয়ে গেল। যখন দরকার হবে সাইডবারে চ্যাট উইন্ডো ওপেন করে চ্যাট চালালেন। এমনকি ফেইসবুকে না ঢুকেও!!
-------
ফেইসবুক মেসেজ সিডিউলঃ
ফেইবুকের মেসেজ সিডিউল অনেকের জন্যে দারুন একটি ফিচার হতে পারে। কাউকে বার্থডে গ্রেটিংস, মরণ বার্ষিকির সমবেদনা ইত্যাদি সময়মত অটোম্যাটিকালি পাঠানোর জন্যে এই জিনিসের জুড়ি কম আছে।
প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই সাইটে যান। সাইটের নাম দেয়া হয়েছে সেন্ডিবল। ফুটবল টাইপের নাম হলেও অনেক কাজের জিনিস।
গেলে নিজেই বুঝতে পারবেন কি করতে হবে। তবুও নিচে একটা স্ক্রীণ শট দিলাম-
http://www.hongki.at/images/facebook_tips/sendible.jpg
ফেইসবুকে সেন্ডিবলের এক্সেস আগে Allow করতে বলবে।  এরপর যার যার কাছে মেসেজ পাঠাতে হবে তাদের কনটাক্ট সেট করে দিবেন, আর কখন পাঠাতে হবে সময়টা দিয়া দেন। ব্যাস হ্যাপি বার্টডে।
----
সিক্রেট ফ্রেন্ডঃ
ধরেন আপনার ফ্রেন্ডলিস্টে আপনার বিগ বস আছেন। কিন্তু আপনি তার বড় মেয়েটিকেও আপনার ফেইসবুকে এ্যাড করতে চান। আর বস দেখলেতো বিপদ আছে নিঃসন্দেহে। তাই বসের আড়ালে এই কাজ করার জন্যে একটি সিস্টেমের কথা বলছি। tongue
১. ফেইসবুক লগিন করা অবস্থায় এই এড্রেসে যান http://www.facebook.com/settings/?tab=p … amp;ref=mb
২. এইরকম কিছু একটা দেখাবে-
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2009/03/privacysettingslist.png
৩. স্টাটাস আপডেটে ক্লিক করেন।
৪ . এরপর আপনার বসের ফেইসবুক আইডি সিলেক্ট করেন। এরকম-
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2009/03/statusupdateexception.png
কাজ হয়ে গেল। আপনার বস কখনো এই ব্যাপারে জানবে না। এই কাহীনি অন্য ফ্রেন্ডের গার্লফ্রেন্ড এ্যাড করার কাজেও কাজে লাগানো যায়। আরো কি কি কাজে কাজে লাগাবেন সেটা আপনার ডিমান্ড! tongue
----

চ্যাট হিস্টোরি সেইভ করুনঃ
ফেসবুকে চ্যাট ক্লায়েন্টটা অত্যন্ত মিনিমাল একটা জিনিস। কোনো আহামরি ফিচার ছাড়াই এটি। চ্যাট হিস্টোরি সেইভ করার মত একটা জরুরী জিনিসই এতে বিল্ট ইন ভা্বে নেই। সমস্যা না, নিচের পদ্ধতিতে আপনার ফেইসবুকের চ্যাট হিস্টোরি সেইভ করে রাখতে পারেন।
ফায়ারফক্সাররা এই এ্যাড-অনটি ইন্সটল করেন। - ডাউনলোড
আর ক্রোমারেরা এই এক্সটেনশন ইন্সটল করেন। - ডাউনলোড
ক্রোম আর ফায়ারফক্সের কথা এক সাথেই বলি,
ক্রোমে এই পথে যান - Window > Extensions > [FbCHM]
ফায়ারফক্সে হলে - Tools > Facebook chat history তে যান।
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2010/07/fbch-options.png
এইবার বাম সাইডের Get facebook ID তে ক্লিক করেন।
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2010/07/createacc.png
ফেইসবুক আইডি পাওয়ার পর আবার FbCHM এ গিয়া create account চাপেন। আগের পাওয়া ফেইসবুক আইডিটাকে  এ্যাকাউন্ট তৈরীর জন্যে ব্যাবহার করুন।
রেজিস্ট্রেশনের পর আপনার কাজ শেষ। এরপর থেকে আপনার চ্যাট ট্র্যাক করা হবে এবং পরবর্তীতে আপনি এক্সেস করতে পারেন।
পরবর্তীতে এক্সেস করতে ক্রোমাররা দেখবেন এড্রেসবারের পাশে এরকম একটা আইকোন দেখা যাবে-
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2010/07/fchm-chrome.png
আর, ফায়ারফক্সারেরা টুলস > ফেইসবুক চ্যাট হিস্টোরি ম্যানেজার > ভিউ হিস্টোরিতে যাবেন।
এরপর এরকম ক্যালেন্ডারের মত একট জিনিস দেখাবে। এখানে আপনার রেজিস্টার করার পরে করা সব চ্যাট হিস্টোরি দেখাবে।
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2010/07/1.png
এইটা খুব জটিল প্রসেস হলেও কাজের জিনিস। নানান কাজে ব্যবহার করতে পারেন এটি। যেমন ধরেন আপনার পিসিতে কেউ চ্যাট করলে তার হিস্টোরি রেখে দেবে। এক প্রকারের কী-লগারের মতই। big grin