Saturday, August 20, 2011

মোবাইল কন্ট্রোল করুন কম্পিউটার দিয়ে - Remote Professional

আপনার মোবাইল ডিভাইস এখন কন্ট্রোল করতে পারবেন আপনার পিসি থেকে মোবাইল স্পর্শ না করেই। এটি দুই ধরণের পদ্ধতিতে কানেকশান সমর্থন করে। ক্যাবল এবং ব্লুটুথ। আগের ভার্সনগুলোতে ওয়াইফাই সাপোর্ট থাকলেও বাগের কারণে নতুন ভার্সনে এই ফিচারটি বাদ দেয়া হয়েছে।
প্রথমে এখান থেকে সফটওয়্যার প্যাকেজটি ডাউনলোড করে নিন - ডাউনলোড
এর মধ্যে দুটি সফটওয়্যার আছে, একটি পিসি ক্লায়েন্ট  আরেকটি মোবাইলের জন্য।
এরপর নিচের পদ্ধতি অনুসরন করুনঃ
./ পিসির জন্যে ফাইলটি পিসিতে এবং মোবাইলের ফাইলটি মোবাইলে ইন্সটল করে নিন। (মোবাইল হ্যাকড থাকতে হবে, নাহলে এখানে দেখুন। )
./ মোবাইলে ইন্সটল করা সফটওয়্যারটি ওপেন করে Option > Register ক্লিক করে 2243 লিখে রেজিস্টার করে নেন।
./ এবার সফটওয়্যারটি মোবাইলে চালু রেখে, মোবাইল পিসির সাথে কানেক্ট করে পিসিতে চলে আসুন।
./ পিসিতে ইন্সটল করা সফটওয়্যারটি চালু করুন এবং File > Connect ক্লিক করেন।
./ দেখবেন আপনার মোবাইলের স্ক্রীণ পিসির স্ক্রীণে ভেসে উঠেছে। এখন ক্লিক কয়রেই আপনার মোবাইল পিসিতে বসে কন্ট্রোল করতে পারবেন।
./ কন্ট্রোল করার সাথে সাথে মোবাইলের স্ক্রীণের ভিডিও ধারণ করতে পারবেন।
নিচে কিছু স্ক্রীণ শট দিলামঃ

http://img199.imageshack.us/img199/7348/20110329232527.png

0 টি মন্তব্য:

Post a Comment