Showing posts with label উপন্যাস. Show all posts
Showing posts with label উপন্যাস. Show all posts

Friday, October 8, 2010

অদ্ভূতুরে ভূতের গল্প - তিনটি ভুতের গল্প

এটি আমার লেখা দ্বীতিয় বহি। ইহার অভ্যন্তরে রহিয়াছে তিনটি গল্প। তিনটি গল্পই কুষংস্কারে পরিপূর্ণ। বিয়াকুব মানুষদের কিভাবে ভূত পিরেশান করে তার বর্ণনা আছে গল্প গুলোতে। তিনটি গল্পেই ভূতকে প্রাধান্য দেয়া হয়েছে যেন আসলেই ভূত বলে পৃথিবীতে কিছু আছে। প্রথম গল্পটিতে অবশ্য কিছু সত্যি ঘটনার সংমিশ্রনে অনেক মিথ্যা কথ লিখা হয়েছে। গল্প মানিয়ই বানিয়ে ইনিয়ে মিথ্যা বলা।  এসব মিথ্যা কথা বললে গুনাহ হয় না।
গল্প তিনটিতে আছে ভূত থেকে মানুষকে রক্সা করার জন্য তিন সুপারহিরো হুজুর। হাফিজ হুজুর আর কালা হুজুর উল্লেখযোগ্য আছে। কালা হুজুর সবচে' ভয়ানক। জ্বিনদের তিনি হ্যাস্তন্যাস্ত করেন। তিনি নিজেও একজন জ্বিন(কাউকে বলবেন না প্লিজ)।
গল্প তিনটি পড়ে আশা করি হিউজ মজা পাবেন।

প্রথম অন্ধকার - (একটি রহস্য উপন্যাস )

উপন্যাস বলছি যে মনে হয় ভূল হচ্ছে। এটা মনে হয় বড় গল্প টাইপের কিছু। গল্প হোক আর যাই হোক, পড়ে মজা পেলেই হয়। এত নিয়ম কানুনের ধার ধেরে বসে থাকা উচিত না। 
যাই হোক, গল্পটা একটা গ্রামের মেয়েকে নিয়ে। তাদের বাড়ির আশেপাশে পিত্তিন্নির জ্বালাতন হয়। সব গল্পের মত এটাতেও শেষ পর্যন্ত কোনো পিত্তিন্নি থাকেনা। ভূতের গল্পের থিমটাই এখন একই রকমের হয়ে গেছে।
আজকালকার ভূতের গল্পে দেখা যায় -গল্পকার গল্পের শুরু থেকে একটা মানুষের সাথে স্বাভাবিক চলাফেরা করেছে কিন্তু  গল্পের শেষে দেখা যায় যার সাথে চলাফেরা হয়েছে সে ভূত। তখন বড় বাকোয়াজ লাগে। এই গল্পটাতে সাধারণ এসব একঘেয়ে মিলগুলো খুঁজে পাবেন না।
অনেক গুলো রহস্য কিভাবে ভেদ হয় তা-ই এই গল্পে আছে। অনেককিছু সাধারন গল্পগুলোর সাথে মিলে গেলেও  যথাসাধ্য আলাদা করার চেষ্টা করেছি।